Print Date & Time : 17 November 2026 Tuesday 1:26 am

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বেনাপোল সংবাদদাতা:
যশোরের বেনাপোলে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল বাজার বলফিল্ড সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, বেনাপোল পৌর আমির রেজাউল ইসলাম ও শার্শা উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্যাতন,জেল-জুলুম ও ফাঁসির মতো দমন- পীড়ন চালিয়েছে। তারা দেশে পুনরায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র, শান্তি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //