Print Date & Time : 12 November 2026 Thursday 1:30 pm

বেনাপোলে বিপুল ডলারসহ যাত্রী আটক

বেনাপোল চেকপোস্টে ভারত ফেরত এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে বিপু ডলারসহ আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক মানিক মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) সকালে ওই পাসপোর্টধারী যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে পেরিয়ে বিজিবির স্ক্যানার মেশিন রুমে আসলে ল্যাগেজ তল্লাশি কালে একটি ব্লেন্ডার মেশিনর মধ্য থেকে ৯০ হাজার ডলার পাওয়া যায়।যা বাংলাদেশি মূদ্রায় ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানান, বুধবার সকালে গোপন সংবাদে জানতে পারেন, এক পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল সংখ্যক ইউএস ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেয়। এ সময় ওই যাত্রী ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থিত বিজিবি ক্যাম্পের স্ক্যানার মেশিন রুমে আসলে তার সাথে থাকা একটি ব্লেন্ডার মেশিন তল্লাশি করা হয়। এ সময় তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯০ হাজার ডলার পাওয়া যায়। এ সময় পাসপোর্টধারী যাত্রী মানিক মিয়াকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক আহম্মেদ হাসান জামিল ৯০ হাজার ডলারসহ একজন বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে মামলা দিয়ে উদ্ধারকৃত ডলারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//