Print Date & Time : 14 November 2026 Saturday 7:12 am

বেনাপোলে রাজস্ব কর্মকর্তার ওপর হামলা: আটক ১

বেনাপোল কাস্টমস চেকপোস্টে একজন রাজস্ব কর্মকর্তার ওপর হামলা হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে কাস্টমস’র পক্ষ থেকে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। যার মামলা নম্বর-৫, ০৩-০৯-২০২৩।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ: রশিদ মিয়া জানান, ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী মোছা: রোকশনা যার পাসপোর্ট নম্বার –অ-০৬০৬৭৮৬৪। আজ সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশের ঢোকার পর কাস্টমস স্ক্যানিং মেশিনে ব্যাগজ দিলে তাতে বিপুল পরিমান চোরাচালানী পন্য দেখা যায়। যাতে সরকারের ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাবেরা সারমিন ব্যাগেজ গুলো আটক করলে। রোকশনা ও তার সংগীয় লোকজন কাস্টমসের ওই কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। কাস্টমস ও পুলিশের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হলে রোকশানার সংগীয় লোকজন পালিয়ে যায়। রোকসানা একজন ল্যাগেজ পার্টির সদস্য। সে প্রতিমাসে ৩/৪বার করে ভারতে যায় এবং বিপুল পরিমান ভারতীয় পন্য এনে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাকি দিয়ে আসছে। সরকারী রাজস্ব ফাঁকি রোধে বর্তমানে কাস্টমস চেকপোস্টে কড়াকড়ি আরোপ করেছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। বাস ও ট্রেন যোগে ল্যাগেজ পার্টির দৌরাত্ম বন্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/