Print Date & Time : 12 November 2026 Thursday 6:01 pm

বেনাপোলে ১৫ মামলার আসামি বাদশা আটক

বেনাপোল (যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে আটক করেছে বিজিবি।

বুধবার ২ অক্টবার রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট
এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরগ্রামের মৃতকেরামত মল্লিকের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্রব্যবসা স্বর্ণ
মাদক হুন্ডি, খুন,পাচারকারী সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জড়িত ছিল।এবং ১৫টিরও অধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

আটক বাদশা মিয়াকে বেনাপোল পোট থানায় হস্তান্তর করা হয়েছে।