Print Date & Time : 14 November 2026 Saturday 11:52 pm

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাছেন আলী জানান, ভালুকা থেকে ২৯টি স্কুলের মোট ৯৬৫ জন শিক্ষার্থী অংশ নেন।
সার্বিক দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আফজালুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, যুগ্ন সম্পাদক হুসাইন মোহাম্মদ রুমান, মোঃ আতাউল করিম, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দেবনাথ, সহ শিক্ষক বৃন্দ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভালুকা পৌর বি এনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মো. মোস্তাফিজুর রহমান।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //