Print Date & Time : 12 November 2026 Thursday 8:27 pm

ভালুকায় জামায়াতের সভা ও দোয়া মাহফিল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা শাখার আয়োজনে ভালুকা বাসষ্ট্যান্ডে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার সাবেক সভাপতি বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা শাখার সহকারী সেক্রেটারী এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।