Print Date & Time : 14 November 2026 Saturday 2:02 pm

ভালুকায় ডায়মন্ড লাইফের ইফতার মাহফিল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ’র স্কয়ার মাষ্টারবাড়ী সার্ভিসিং সেল অফিস কর্তৃক আয়োজিত চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা উপজেলার শিল্পাঞ্চল খ্যাত স্কয়ার মাস্টার বাড়ী সার্ভিসিং সেল কার্যালয়ে কোম্পনীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজু আহাম্মেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এবি এম সোহাগ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন , দৈনিক আমার সংবাদ পত্রিকার ভালুকা প্রতিনিধি, ভালুকা প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল বাশার শেখ, দৈনিক সংবাদ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি হুমায়ুন কবির এবং বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার সরকার, কাজল রানা, আবদুল করিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মী ও গ্রাহকদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে বলেন, জীবন বীমা একটি সঞ্চয়মুখী প্রতিষ্ঠান যা কিনা মানুষকে সঞ্চয়ের সুবিধায় মাঝখান থেকে বীমা গ্রাহকের মৃত্যুতে তার পরিবারে বীমা দাবি পরিশোধের মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখে। তাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবন বীমা থাকা জরুরি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানীর এজিএম‌ রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে আরও উপস্থিত খাইরুল ইসলাম এজিএম, নজরুল ইসলাম, শাহ আলম আকন্দ, রুহুল আমিন, ব্রাঞ্চ ম্যানেজার রাকিবুল ইসলাম,দুরন্ত হাসান,আতিকুল ইসলাম, তাসলিমা, আছমা,মীম,রোজিনা, প্রমুখ।