Print Date & Time : 18 November 2026 Wednesday 11:38 am

ভালুকায় বিএনপির উপহার সামগ্রী বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভালুকা পৌর সভার ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্ববায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

শনিবার (১১অক্টোবর) সকালে পৌর সদরের কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়। এ সময় পৌরসভার ৯ ওয়ার্ডের লোকজনদের মধ্যে দশ হাজার শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়। শাড়ী লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, উপজেলা বি এনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, জেলা যুবদলের সহ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুল আলম মোল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি তানবির হাসান শান্ত সহ নেতাকর্মীরা।