Print Date & Time : 13 November 2026 Friday 11:33 am

ভূঞাপুরে বালুমহাল আইন লঙ্ঘনে দুই ব্যক্তির অর্থদণ্ড

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথক মামলায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড এবং অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি বালিঘাটে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে ফলদা ইউনিয়নে পৃথক মামলায় একই আইনে অপর এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তার জন্য ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান ও উপপরিদর্শক (এসআই) রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।