Print Date & Time : 13 November 2026 Friday 3:11 pm

ভেড়ামারায় অসচ্ছল মহিলাদের ঋণ বিতরণ

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): ভেড়ামারায় ১৮ জন অসচ্ছল মহিলার মাঝে দুই লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে ।

গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অসচ্ছল মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য প্রত্যেককে ১৫ হাজার টাকা করে এ ক্ষুদ্র ঋণ প্রদাণ করা হয়।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। এছাড়াও জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলী, অফিস সহকারি আব্দুল বারি উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//