Print Date & Time : 13 November 2026 Friday 2:31 pm

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

জাহিদ হাসান:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৩শে ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলা এলাকায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ। এ সময় প্রধান অতিথি বলেন, “জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দলমত ও নির্বিশেষে সকল প্রশাসনিক বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলকে সাথে নিয়ে ভেড়ামারাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার মোঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদুর রহমান, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক তারিক আহমেদ, তারেক রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।