Print Date & Time : 14 November 2026 Saturday 1:43 am

ভেড়ামারায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরিব ছিন্নমূল মানুষের মধ্যে প্রায় ৫ শত পিস শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ।

গতকাল রবিবার (৫ জানুয়ারি) ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানা ছিন্নমল অসহায় মানুষের মধ্যে ৫ শত পিস শীতবস্ত্র(কম্বল) বিনামূল্যে বিতরণ করেন।

এর মধ্যে ছিলো- পরানখালী এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও হাফেজিয়া মাদ্রাসা, ভেড়ামারা ফজলুল উলুম কাওমি মাদ্রাসা, ঝুপড়ি পাড়া, আদর্শ ডিগ্রী কলেজের পাশে হঠাৎ পাড়া, রেল স্টেশনে, হাসপাতাল রোড হঠাৎ পাড়াতে এতিম শিক্ষার্থী, অসহায় গরিব ছিন্নমূল শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শিহাবুল ইসলাম, ভেড়ামারা পৌরসভা প্রধান সহকারী রবিউল ইসলাম, ফজলুল উলুম কওমি মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ফজলুল উলুম কওমি মাদ্রাস সেক্রেটারি জিয়াউর রহমান সঞ্চয়, পরানখালী এতিমখানা অধ্যক্ষ হাফেজ মওলানা মো: আনিকুর ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার জেসমিন আরা, আহাদ আলী মাস্টার, ওয়াজেদ হোসেন মাস্টার প্রমূখ।