Print Date & Time : 16 November 2026 Monday 10:16 am

ভেড়ামারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

গতকাল বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কমিটির সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার লতিফুর কবির লিমন, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ডা. নূরুল আমীন জসিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী তারেক আহমেদ, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ জালাল উদ্দীন ও সেক্রেটারি মোঃ শফিকুল আলম।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //