Print Date & Time : 15 November 2026 Sunday 10:33 pm

ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হ‌ওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে তানিয়া খাতুন (১৭) নামের এক শিক্ষার্থী।

তানিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউপির কুচিয়ামোড়া গ্রামের (চেয়ারম্যান গেট সংলগ্ন) প্রবাসী আক্তারুল ও কবিতা খাতুন দম্পতির কন্যা এবং বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিল। তানিয়া গতবছর‌ও অকৃতকার্য হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ই আগস্ট) ২০২৬ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে পরীক্ষায় অকৃতকার্য হয় । এতে সে অভিমানে রাত ১০টার দিকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে ভেড়ামারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠায়।

ভেড়ামারা থানার (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আত্মহত্যার ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //