Print Date & Time : 14 November 2026 Saturday 12:35 pm

ভেড়ামারায় ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্টের ফাইনাল

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যাচভিত্তিক এসএসসি (২০০০ থেকে ২০০৫) ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬শে ডিসেম্বর) বিকেলে ভেড়ামারা সরকারী কলেজ মাঠে এসএসসি ২০০২ বনাম ২০০৩ ব্যাচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মূলক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় এসএসসি ২০০২ ব্যাচ ২৫ রানে বিজয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সাবেক শিক্ষক বিনোদ কুমার, ভেড়ামারা সরকারি কলেজ শরীরচর্চা শিক্ষক ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল।

ফাইনালে জমকালো আয়োজনের মাধ্যমে ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।