Print Date & Time : 13 November 2026 Friday 2:59 am

ভেড়ামারায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জাহিদ হাসান:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট হাইস্কুল মাঠে ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষ জানাজা নামাজে অংশ গ্রহণ করেন । শোকার্ত মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, “দেশনেত্রী ছিলেন দেশপ্রেম ও সাহসের প্রতীক। তাঁর অভাব অপূরণীয়।”
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।