Print Date & Time : 18 November 2026 Wednesday 5:36 am

ভেড়ামারায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

জাহিদ হাসানঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোকারিমপুর ইউপি নয় নং ওয়ার্ডের আয়োজনে সমিতি মোড়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মোকারিমপুর ইউপি নয় নং ওয়ার্ডের সাবেক সভাপতি লাল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী।

বিশেষ অতিথি ছিলেন, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, মোকারিমপুর ইউপির সাংগঠনিক সম্পাদক মো: আতিয়ার রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জহুরুল হোসেন মেম্বার, মোকারিমপুর ইউপির প্রচার সম্পাদক শুকুর আলী, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল আজিম বাবু, পৌর সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রুবেল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, নয় নং ওয়ার্ড সাবেক সভাপতি আশরাফুল, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, মোকারিমপুর ইউপি যুবদলের অন্যতম সদস্য শহিনুজ্জামান শাহীন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম।