Print Date & Time : 19 November 2026 Thursday 5:59 am

ভেড়ামারায় গণভোটের সচেতনতায় উঠান বৈঠক

জাহিদ হাসান:

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন- দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানে নির্বাচনে নারী ভোটারদের গণভোটের বিষয় সচেতনতার জন্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৯শে জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা দক্ষিন রেলগেটে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রফিকুল ইসলাম।

জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসমান আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী আব্দুল বারী, ট্রেড প্রশিক্ষক শাহানারা বেগম ও অফিস সহায়ক আকবর হোসেন।

এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক তথ্য, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্য সহ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা ৫০ জন নারী ভোটারদের মাঝে প্রচার করা হয়।