জাহিদ হাসানঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্ত কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সাথে রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংসদ সদস্য পদ প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
গতকাল শনিবার ১০শে জানুয়ারি)সকাল ১০ টায় ভেড়ামারা মডেল থানার আয়োজনে ভেড়ামারা মডেল থানা প্রঙ্গনে উক্ত মতবিনিময় সভায় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত প্রকাশ করেন।
পুলিশ সুপার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পুলিশ সুপার মহোদয় সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে এম.পি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের নমীনী ও মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব জননেতা আব্দুল গফুর, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) এম.পি প্রার্থী ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক হাঃ মাওঃ মুহাঃ আরিফুজ্জামান, ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী সহ পুলিশ কর্মকর্তাগণ।