জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ভাষান আলী (২৮) নামে একজন ব্যক্তিকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৯ই আগষ্ট) সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন শাপলা চত্তরে একজন ব্যক্তিকে তল্লাশি করে এক কেজি গাজা জব্দসহ গাজা ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক কৃত আসামি হলেন, কুষ্টিয়া দৌলতপুরের প্রাগপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ভাষান আলী (২৮)। পরে আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা রুজু করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //