Print Date & Time : 18 November 2026 Wednesday 5:37 am

ভেড়ামারায় গাঁজাসহ নারী গ্ৰেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন মোকারিমপুর ইউপির ভাটাপাড়া এলাকার সবুজ হোসেন স্ত্রী আসামী মেঘনা খাতুন (২৪) এর বসত ঘরে বুধবার ২২শে জুলাই আসামিকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //