Print Date & Time : 15 November 2026 Sunday 3:32 am

ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

গতকাল সোমবার (৬ই জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে গ্রামীণ উন্নয়ন, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, টেকসই পল্লী উন্নয়নের বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান শহরক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিরুল আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া- ২,৩,৪ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন (এমপি)।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন।

অনুষ্ঠান শেষে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও সুফল ভোগকারীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মোছাঃ ফরিদা ইয়াসমিন।