Print Date & Time : 15 November 2026 Sunday 4:28 pm

ভেড়ামারায় ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরযান চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ভেড়ামারা মডেল থানা পুলিশ।

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো এবং বেপরোয়া ও অসতর্কভাবে যানবাহন না চালানোর বিষয়ে চালকদের সচেতন করা হয়।

কর্মসূচিতে ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা মো. রকিবুর রহমান রকিব, সেকেন্ড অফিসারসহ পুলিশের অন্যান্য সদস্য সহ খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উপদেষ্টা সাংবাদিক মো: আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা কমানো এবং চালকদের মধ্যে নিরাপদ ও দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর মানসিকতা গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //