Print Date & Time : 18 November 2026 Wednesday 11:37 am

ভেড়ামারায় দুই মাদক ব্যবসায়ী আটক

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের হাতে ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা কলোনীপাড়া গ্রামের ওলিল মন্ডলের ছেলে মোঃ মাহাবুল মন্ডল (৩০), মৃত খলিল মন্ডলের ছেলে হাবু (৪২)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে লুকিয়ে মাদক পাচার করে এমন তথ্যের ভিত্তিতে কাজীহাটা গ্রামে অভিযান পরিচালনা করে ২জন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা হয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //