Print Date & Time : 14 November 2026 Saturday 6:57 pm

ভেড়ামারায় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া-২ এম.পি পদপ্রার্থীর মতবিনিময়

জাহিদ হাসান:

গতকাল শনিবার (১৩ই ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক) কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) এম.পি পদপ্রার্থী ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক হাঃ মাওঃ মুহাঃ আরিফুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি মাসুদ রানা লেবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইখলাস হোসেন, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিস বহল বাড়ীয়া ইউপি সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিস বহল বাড়ীয়া ইউপি সাংগঠনিক সম্পাদক মুফতী হাবিবুল্লাহ মিছবাহ, বাংলাদেশ খেলাফত মজলিস ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদক মাঃ আঃ হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস অদিস সম্পাদক মুফতী হারুনুর রশিদ সাংবাদিক রবিন, রোহানুজ্জান, আব্দুল্লাহ প্রমূখ।