জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজের এইচএসসি ও ডিগ্ৰি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১১টায় কলেজের হলরুমে উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রি
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ফেরদৌস হোসেন, গোলাম হোসেন ও তোফাজ্জল হোসেন।
প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উক্ত কলেজের সহকারী অধ্যাপক এটিএম কবীরুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, ১ম বর্ষের শিক্ষার্থী নাদিরা সুলতানা প্রমুখ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //