Print Date & Time : 9 November 2026 Monday 4:42 pm

ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলা চত্ত্বরে র‍্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “শিক্ষকদের পাশে দাঁড়ানো ও পেশায় সুরক্ষা, মার্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মানে ৬০ বছর” এই স্লোগানে উক্ত আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহাজান আলী, পৌর বিএনপির সেক্রেটারি শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, হাজী আফসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, বিত্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ মিন্টু সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //