Print Date & Time : 17 November 2026 Tuesday 1:33 pm

ভেড়ামারায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমিসেবা গ্রহণ এই প্রতিপাদ্য কে সমানে রেখে  কুষ্টিয়ার ভেড়ামারায় ভূমি সেবা সপ্তাহ  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  রবিবার  (২২ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ উপজেলার সরকারী সকল অফিসের কর্মকর্তাবৃন্দ।

আর//দৈনিক দেশতথ্য//২২ মে-২০২২