Print Date & Time : 12 November 2026 Thursday 9:11 am

ভেড়ামারায় মন্দির পরিদর্শন করলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারা শহরে অবস্থিত শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
সোমবার সকাল সাড়ে ১১টায় পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসাইন সোহাগ, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহ্বায়ক মোঃ রাজন আলী, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নাহারুল ইসলাম বকুল, ভেড়ামারা পৌর কৃষক দলের আহ্বায়ক রিপন, পৌর কৃষক দলের সদস্য সচিব রুবেল প্রমূখ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান