জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। তাঁর অংশ হিসেবে
রোববার ৫ জুলাই রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কারিগরপাড়া এলাকার বাসিন্দা মৃত তুজাম্মেল হকের ছেলে মো. বুলবুল কবির (৪০)-কে তল্লাশিকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে এ ঘটনায় ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা (নং-০২, তারিখ: ৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //