জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার ১২ই সেপ্টেম্বর বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন মৃত বাবুল খাঁর ছেলে মোঃ মাসুদ খাঁ (২৯) ও জুনিয়াদহ (খন্দকারপাড়া) এলাকার মৃত আরজেন প্রামানিকের ছেলে মোঃ তারিক রহমান (২৮) কে ৪০ (চল্লিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট গ্রেফতার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //