জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৬ই নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইলের মাঠ পাড়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন রোপা আমন ব্রিধান ১০৩ জাতের প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ খান, উপ-সহকারী কৃষি অফিসার তানভীর আহম্মেদ ও সদরুল ইসলাম। উক্ত ওরিয়েন্টেশনে ৫০ জন স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //