Print Date & Time : 13 November 2026 Friday 7:21 pm

ভেড়ামারায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাহিদ হাসান

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবু দাউদ, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস।
পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার এর উদ্যোগে ভেড়ামারা উপজেলার হার্ডিং সেতু মুক্তিযুদ্ধ ক্ষেত্র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়।