Print Date & Time : 18 November 2026 Wednesday 2:58 am

ভেড়ামারায় সীরাত পাঠে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় ইত্তিহাদুল মুসলিমীন সমাজ কল্যাণ পরিষদ এর ব্যবস্থাপনায় ও রিসালাতুল খাইর এর সহযোগিতায় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আলফালাহ ফুযালা পরিষদ এর আয়োজনে গত শনিবার (১৭ই অক্টোবর) রামকৃষ্ণপুর জামে মসজিদে এশার নামাজ পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

বিজয়ীদর মধ্যে তাহসিন আরাফাত কৌশিক জানান, গত এক মাস আগে নবীজি ( সা.) এর জীবনি ওপর একটি পরীক্ষা নেওয়া হয়। আজকে সেই পরীক্ষার ফলাফল দিয়েছে যেখানে আমি ৩য় স্থান অর্জন করেছি। এটা আমার জীবনে শ্রেষ্ঠ একটি অর্জন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //