জাহিদ হাসান :
কুষ্টিয়ার ভেড়ামারায় দক্ষিণ রেলগেটে দেশীয় ব্র্যান্ড হিসনা এগ্রো ফুড এর প্রথম আউটলেট।
গতকাল শনিবার (২৫শে অক্টোবর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোঃ সোহেল রানা, প্রমোশন কর্মকর্তা মোঃ সোহাগ আহমেদ, সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানা, দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক এস. এম. আবু ওবাইদা-আল-মাহাদী, হিসনা এগ্রো ফুড এর চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন, নির্বাহী পরিচালক মোছাঃ সাদিয়া রহমান, পরিচালক তারিক আহমেদ, ব্যবস্থাপক সোহরাব আহমেদ, লিভান এগ্রোর প্রোপাইটর আরিফ হোসেন, উদ্যোক্তা তামিম, সিয়াম ও মাওলানা মোঃ আজম প্রমুখ। অনুষ্ঠানে বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোঃ সোহেল রানা বলেন, ইতিপূর্বে বিসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হিসনা এগ্রো ফুড-এর কারখানা পরিদর্শন করেছেন। সার্বিক ব্যবস্থাপনা ও উৎপাদন প্রক্রিয়া দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। তিনি হিসনা এগ্রো ফুড এর ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সোহাগ বলেন, “ভেজালের ভিড়ে শতভাগ নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যপণ্য উৎপাদন করে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হিসনা এগ্রো ফুড-এর যাত্রা শুরু। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি বিসিক নিবন্ধিত এবং ইতোমধ্যেই বিএসটিআই অনুমোদনসহ আন্তর্জাতিক মান সনদ ISO-9001 ও HACCP অর্জন করেছে বলে জানানো হয়।
Print Date & Time : 10 November 2026 Tuesday 5:11 pm