Print Date & Time : 13 November 2026 Friday 10:22 pm

ভেড়ামারা পৌর নির্বাহী কর্মকর্তা মিথ্যা মামলা থেকে খালাস

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) কাজী শরিফুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে খালাস প্রদান করেছে হাইকোর্ট।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গাতে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানি মূলক মামলা করা হয় কাজী শরিফুল ইসলাম বিরুদ্ধে। যে কারণে তিনি পৌরসভার কর্মচারী চাকুরি বিধিমালা, ১৯৯২ এর বিধি ৪৬(৪) অনুযায়ী সকল কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত থাকেন।
গত দুই বছর মামলা চলার পর ঘটনার সত্যতা প্রমাণিত না হওয়ায় মহামান্য হাইকোর্ট তাকে খালাস প্রদান করে এবং নিজ কর্মস্থানে যোগদানের আদেশ দেয়।

কাজী শরিফুল ইসলাম জানান, আমার কর্মজীবনে আমি অন্যায়ের কাছে কখনো মাথানত করি নাই। একদল সুবিধাভোগী ব্যক্তিরা আমার দ্বারা আইন বিরোধী কাজ করাতে ব্যর্থ হওয়ায় আমার নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? সত্যের একদিন না, একদিন জয় লাভ হবেই। মহামান্য হাইকোর্টে মিথ্যার পরাজয় ঘটে আর সত্যের জয় ধ্বনি প্রতিফলিত হয়।

মানহানি মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি জানান, যারা আমার নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করেছিল তারা ৫শে আগষ্টের পর থেকে পালিয়ে বেড়াচ্ছে আর আমি সত্যের পথে ছিলাম বলে এখনো প্রকাশ্যে চলাফেরা করছি।

পৌরসভার অন্যান্য কর্মকর্তারা জানান, কাজী শরিফুল স্যার সর্বদা হাসি খুশি ও মিষ্টি ভাসি একজন মানুষ। তার কাছে কর্মচারীদের কোন শ্রেণীবিভেদ নেই। গত ১৬ই জুলাই যোগদানে আমাদের অভিভাবক ফিরে পেয়েছি।