কুষ্টিয়া ভেড়ামারায় অভিযান চালিয়ে দুই বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়া ও বাহাদুরপুর ইউনিয়নের রায়টা স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য উৎপাদন করার অপরাধে রায়টা স্টেশন এলাকার রবিন বেকারি কারখানার মালিক মোস্তফাকে ১৫ হাজার ও কোদালিয়া পাড়ার সেন্টু বেকারির সেন্টু হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৩ জানুয়ারি ২০২৩