Print Date & Time : 12 November 2026 Thursday 8:00 am

ভ্যান চালককে পিটিয়ে মেরে ফেললো পল্লী বিদ্যুতের কর্মচারী

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে আবুল বাসার (৭০) নামের এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আবুল বাসার আমঝুপি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। বুধবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দোকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরারোধক করেন। এসময় একটি কোমল পানীয় কোম্পানীর এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় গতিরারোধক দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে তারা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের গাড়ীতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে,তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার সাথে জড়িতরা পালিয়ে গেছে। মেহেরপুর সদর থানা সূত্র জানায়,খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে।