Print Date & Time : 13 November 2026 Friday 6:43 pm

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :ময়মনসিংহ নগরীতে মহুয়া ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কৃষ্টপুর মসজিদ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কদ্দুছ এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বসতঘর রেললাইনের পাশেই। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক‍্যজনিত রোগে ভুগছিলেন। দুপুরে তিনি নিজ ঘর থেকে বের হয়ে রেললাইনে এলে মহুয়া ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক দেশতথ্য//এইচ//