মোমেছুর রহমান : মশারা নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। গোটা কুষ্টিয়া এখন মশার দখলে। বাসা বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, মিল-কারখানা, রাস্তাঘাটসহ শহরের সর্বত্রই চলছে মশার বেপরোয়া উৎপাত। মশার উপদ্রবে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এখন আর শহরের কোথাও বা কোন স্থানেই প্রয়োজনীয় মশক নিধন ওষুধ ছিটানো বা উড়ন্ত মশা মারতে ফগার মেশিন ব্যবহার করা হচ্ছেনা। পৌর কর্তৃপক্ষকে মশা নিধনে কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় মশার উপদ্রব বেড়েই চলেছে। মশার যন্ত্রনায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। গোটা কুষ্টিয়া এখন যেন মশার নিয়ন্ত্রনে। মশা নিধনে পৌরসভার বাজেট আছে, আছে সুপারভাইজার, স্প্রে ম্যান, মেশিন সবই। কিন্তু মশার যন্ত্রনা কমছে না তার প্রয়োগের অভাবে। বরং প্রতিনিয়ত বাড়ছে মশার প্রকোপ। শুধৃু রাতে নয়, দিনেও কামড়াচ্ছে মশা। পৌরসভার মশক নিধন কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শহরবাসীকে দিনে-রাতে সমানভাবে মশার আত্যাচার সহ্য করতে হচ্ছে। মশার কামড়ে কয়েক মিনিট এক জায়গায় বসে থাকার কোন উপায় নেই। মশার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা বিঘিœত হচ্ছে। মশার কয়েল জ্বালিয়ে মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছেনা। শহরের ড্রেন, ঝোড় জঙ্গল ও ডোবা নালাগুলো নিয়মিতভাবে পরিস্কার না করায় এবং ডাষ্টবিনে জমে থাকা ময়লা আবর্জনার কারনে মশার প্রজনন বেড়েছে। অফিস আদালত ও বাসায় দিনের বেলায় মশার কয়েল জ্বালাতে হচ্ছে। বাজারে অনেক নিম্নমানের মশার কয়েল বাজারজাত করার ফলে সেগুলোতে কোন কাজ হয়না। আবার দীর্ঘদিন হলো মশার ওষুধ ছিটানো বা ফগার মেশিন চালানো হচ্ছে না। ফলে ডোবা, নালা, খাল ও ড্রেনগুলোতে মশার প্রজনন বেড়ে যাওয়ার ফলে মশার উপদ্রব দিনদিন বেড়েই চলেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম কোন রকম চালানো হলেও শহরের আশেপাশের এলাকায় মশক নিধনে কোন ব্যবস্থা নেয়া হয় না। ফলে ওই সব এলাকা থেকে মশা উড়ে শহরে আসে। যার ফলে শহরে মশার উপদ্রব বেড়েছে। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে মানুষের জীবনে। বৃহত্তর কুষ্টিয়া জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে প্রায় শতাধিক মানুষ। এর মধ্যে চিকিৎসা নিচ্ছে ১০ জন। কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার রবিউলের ছেলে রাব্বি (২২), মিরপুর উপজেলার পোড়াদহের মসলেম উদ্দিনের ছেলে বিশারত (৪৫), ভেড়ামারা উপজেলার ওয়ারিদ মন্ডলের ছেলে জয় (২৭), কুমরিখালী উপজেলার মোজাম্মেল হকের মেয়ে মিম (২১) ও আলমডাঙ্গা উপজেলার হাসান (৪২)। এছাড়াও স্থানীয় প্রাইভেট ক্লিনিক গুলোতে প্রায় ৩০ জন চিকিৎসা নিচ্ছে। অন্যান্য রোগীরা বাড়িতে থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছে। এদিকে পৌর কর্তৃপক্ষের ধীরে চলো নীতির কারনে পৌরবাসী কবে নাগাদ মশার উপদ্রব থেকে রেহাই পাবেন তা বলা মুস্কিল। এ সময়টাতে এমনিতেই তেমন ঝড়বৃষ্টি নেই। ফলে মশার বংশ বিস্তার বেড়ে গেছে। সবচেয়ে বেশী যন্ত্রনা ভোগ করতে হচ্ছে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের। তাদের চেয়ে দুর্বিষহ অবস্থা নিম্ন আয়ের মানুষেরা। যাদের নুন আনতে পান্তা ফুরায়। মশা মারার কয়েল বা স্প্রে কেনার সামর্থ তারা কোথাই পাবে। তাদের তাকিয়ে থাকতে হয় পৌর কর্তৃপক্ষের অভিযানের দিকে। পৌর কর্তৃপক্ষের মশা নিধন কার্যক্রম কতোটা নির্ভর করার মতো, সেটাই আজ বড় প্রশ্ন। তারপরও মশা মারতে হবে এবং মানুষকে মশক যন্ত্রনা থেকে মুক্ত করতে হবে এটাই হচ্ছে পৌরবাসীর সময়ের দাবী। সঙ্গত কারনে মশক নিধন কর্মসূচিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে পৌর কর্তৃপক্ষকে। যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের কর্মকান্ডও দায়িত্বপূর্ণ না হলে বাজেট ব্যয় হলেও কমবে না মশার উপদ্রব। নিয়ন্ত্রণহীন মশা হয়ে উঠবে আরও বেপরোয়া।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //