মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডিবির বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ সুজন আলী (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক সুজন আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাশিপুর উত্তরপাড়া গ্রামের ওমেদুল ইসলাম (ওমেদ)-এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন সুজন আলী ঘটনাস্থলে পৌঁছালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ২০০ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুজন আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।