Print Date & Time : 14 November 2026 Saturday 12:37 pm

মিরপুরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

মারফত আফ্রিদী, মিরপুর : কুষ্টিয়ার মিরপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস।

পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলীর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি।

এসময়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখা, পৌর শাখা ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এহ/09/11/24/ দেশ তথ্য