Print Date & Time : 15 November 2026 Sunday 4:30 pm

মিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী

মিরপুর প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী উপলক্ষে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে যৌথ উদ্যোগে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে প্রাণিসম্পদের প্রশিক্ষণ রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মাহফুজুর রহমান, সোনালী ব্যাকের এজিএম শামসুল ইসলাম, পৌরসভার সচিব আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ