Print Date & Time : 14 November 2026 Saturday 4:54 am

মিরপুর উপজেলা হাজ্বি কল্যাণ ফাউন্ডেশনের সমাবেশ

এম আনোয়ার হোসেন নিশি: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা হাজ্বি কল্যাণ পরিষদের সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাজ্বি কল্যাণ পরিষদের আয়োজনে মিরপুর অডিটোরিয়ামে উক্ত বার্ষিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাজ্বি কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কুষ্টিয়া -২ মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মুফ্ফাসের পরিষদের সভাপতি মুফ্ফাসেরে কুরআন মাওলানা মুফতি মোঃ আব্দুল হান্নান, মুফতি মোঃ হাবিবুল্লাহ, মাওলানা মোঃ আবুল মতিন ও উপজেলা ও ইউনিয়ন নেতৃ বিন্দু অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলহাজ্ব মো আব্দুল সালাম।