Print Date & Time : 17 November 2026 Tuesday 6:25 pm

মিরপুর পৌরসভার মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ

এম আনোয়ার হোসেন নিশি: আসন্ন কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী খন্দকার মাওলানা মোঃ রেজাউল করিম পৌরসভার ৩ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

খন্দকার মাওলানা মোঃ রেজাউল করিম মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং কুড়িপোল আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

৮ এপ্রিল বুধবার বিকালে বুধবারের হাটে, পৌরসভার পুরাতন বাজার ও পালপাড়া বাজারের গণসংযোগ করেন। এ সময় পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, সহকারী সেক্রেটারী আমজাদ হোসেনসহ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নেতার সফল সঙ্গী ছিলেন।