Print Date & Time : 13 November 2026 Friday 8:52 pm

মির্জাপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে অসুস্থ, দরিদ্র এবং অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এলাকার ৪৬ জন অসহায় নারী পুরুষদের মাঝে ২০ লাখ ৯০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, এমপির একান্ত ব্যক্তিহত সচিব মীর আসিফ অনিক ও আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//