Print Date & Time : 13 November 2026 Friday 9:08 pm

মির্জাপুরে আরপি সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শনে অধ্যক্ষ আব্দুল মান্নান

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি) সাহার নিজ বাড়ি পরিদর্শন করেছেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রতিনিধি দলের সদস্যগন জানান, প্রফসার আব্দুল মান্নান মির্জাপুর সাহাপাড়া গ্রাম পদির্শন করেন।

এ সময় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজী বিভাবেক সাবেক অধ্যাপক মো. শহীদুল্লাহ, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক প্রদর্শক সাহা প্রাণ গোপাল, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আব্দুল্লাহ আল মাসুম কবীর আলমাছ এবং শিক্ষক মৃনাল সাহা প্রমুখ।

প্রফেসার মো. আব্দুল মান্নান ও তার প্রতিনিধি দলের সদস্যগন আরপি সাহার নিজ বাড়ি, সনের ঘর, পানসি নৌকা, পুঁজা মন্ডপ, নদীর ঘাট, স্মশানঘাট, রণদা নাট মন্দির, বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান, মির্জাপুর গ্রাম, কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

আরপি সাহার নিজ হাতে গড়া বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর প্রফেসর আব্দুল মান্নান বলেন, তার মত এমন মহৎ ও গুণী মানুষ সমাজে কমই জন্মায়। তার সমাজ সেবা ও কৃতকর্মের জন্য তিনি যুগের পর যুগ আমাদের মাঝে বেঁচে থাকবেন।