মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা শিক্ষা অফিস ও বিসিসি কৃর্তক আয়োজিত বেসিক কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহণকারী বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণার্থী ৩০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩০ জন শিক্ষার্থীর হাতে এ সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সিনিয়র শিক্ষক রীনা রানী গোষ্মামী, মো. জাকির হোসাইন মিঞা, মো. আবু মোতালেব মিঞা, মো. ওহাব মিয়া ও শেখ আব্দুল ওয়াহাবসহ বিদ্যালয়ের সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //