মীর আনোয়ার হোসেন টুটুল:
মাদককে না বলুন, সুস্থ্য দেহ সুস্থ্য মন-এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে খেলোয়াড়দের মাঝে বিনামুল্যে ক্রিকেট সেট ও ফুটবল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম মির্জাপুর পৌরসভা, ও বিভিন্ন ইউনিয়নসহ গ্রামে গ্রামে ঘুরে খেলার মাঠ পরিদর্শন করে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীকেট সেট ও ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিনামুল্যে বিতরণ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকসহ সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম জানান, শিশু-কিশোর ও খেলোয়াড়দের মাদক থেকে দুরে রাখতে প্রতিটি এলাকার খেলার মাঠ খেলার উপযোগি করে গড়ে তোলা হচ্ছে। গত রবিবার পৌরসভার মির্জাপুর মিনি স্টেডিয়ামে সিনিয়র-জুনিয়র এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সোমবার পৌরসভার সাহাপাড়া খেলার মাঠে সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দুটি ম্যাচ চলাকালিন সময় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বিনামুল্যে ক্রীকেট সেট ও ফুটবলসহ খেলার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসরাম সহিদ, ডা. বিপ্লব সাহা, শাহ সৈকত মুন্না, সাবেক প্রধান শিক্ষিক মুক্তি সাহা ও দিদারুল আলম, রনি হাসান উপস্থিত ছিলেন।