Print Date & Time : 12 November 2026 Thursday 12:50 pm

মির্জাপুরে ছাত্রলীগের আহবায়কের ফেইজবুক আইডি হ্যাক

প্রধানমন্ত্রীকে জড়িয়ে কুরুচিপুর্ন মন্তব্য থানায় জিডি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহমুদের ফেইজবুক আইডি হ্যাক হয়েছে বলে জানা গেছে। হ্যাকাররা তার আইডি থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিপুর্ন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। হ্যাকাররা ইংরেজীতে লিখেছে “স্টেপ ডাউন হাসিনা”। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপুর্ন লেখা এবং এই ঘটনা নিয়ে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেতাব মাহমুদ বাদী হয়ে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
আজ শুক্রবার (৪ আগস্ট) সেতাব মাহমুদ জানান, গত ৩০ শে জুলাই রাতে হ্যাকারগন তার ফেইজবুক আইডি হ্যাক করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে স্টেপ ডাউন হাসিনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুহর্তের মধ্যে এটি ভাইরাল হয়ে নানা মন্তব্যের সৃষ্টি হয়।

এছাড়া এই চক্রটি একের পর এক তার ফেইজবুক আইডি হ্যাক করে আওয়ামীলীগ ও সরকার বিরোধী নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক ভাবে আমাকে হেয় করার জন্য একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে বলে সেতাব মাহমুদ জানিয়েছেন। তিনি আরও জানান, চক্রটি পরিকল্পিত ভাবে কয়েকটি মোবাইল যেমন ভিবো ভি ২৩৫ জি, স্যামসাং গ্যালাক্সী এ ৩১, ভি-ভিভো ভি ২৩৫ জি এবং এম আর ই বাই মিডিয়া টেক আননন লোকেশন থেকে প্রধানমন্ত্রী ও সরকার বিরোধী নানা মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। হ্যাকারদের খুঁজে বের করতে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি মির্জাপুর থানায় সাধারণ ডায়রী করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, ছাত্রলীগ নেতা সেতাব মাহমুদ বাদী হয়ে তার ফেইজবুক আইডি একাউন্ড হ্যাক হয়েছে এমন একটি সাধারণ ডায়রী করেছেন। অভিযোগের পর পুলিশ তদন্তে নেমেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৪,২০২৩//